Close Menu
NiceTrixNiceTrix

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 2025

    ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সর্বশেষ তথ্য

    October 19, 2025

    বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিসা নিয়ে ইউরোপ প্রবেশের পূর্ণাঙ্গ গাইড লাইন

    October 17, 2025
    Facebook X (Twitter) Instagram
    • Advertise With Us
    • Disclaimer
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    NiceTrixNiceTrix
    • Home
    • Lifestyle
    • Academic
    • AI Tech
    • Career
    • Abroad
    • Update
    Subscribe
    NiceTrixNiceTrix
    Home»Lifestyle Hacks»পড়ার ঘরের ১০টি অপরিহার্য জিনিস: ছাত্রছাত্রীদের জন্য সেরা Study Space সাজানোর গাইড – 10 Study Room Essentials for Students
    Lifestyle Hacks

    পড়ার ঘরের ১০টি অপরিহার্য জিনিস: ছাত্রছাত্রীদের জন্য সেরা Study Space সাজানোর গাইড – 10 Study Room Essentials for Students

    NiceTrix (Admin)By NiceTrix (Admin)September 15, 2025Updated:October 3, 2025No Comments7 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
    শিক্ষার্থীদের পড়ার টেবিলে যে ১০টি জিনিস অবশ্যই থাকতে হবে - 10 Study Room Essentials for Students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্র/ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সঠিক পড়ার ঘর বা Study Space অত্যন্ত জরুরি। এই আর্টিকেল থেকে জেনে নিন ছাত্রছাত্রীদের জন্য ১০টি অপরিহার্য জিনিস (10 Study Room Essentials for Students) কি কি। যেমন- আলো, টেবিল, হোয়াইটবোর্ড, অর্গানাইজার থেকে শুরু করে স্ন্যাকস বক্স পর্যন্ত।

    প্রত্যেকের নিজস্ব ঘর না থাকলেও, পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা জরুরি। যেমনভাবে আমরা প্রার্থনা কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক তেমনই পড়ার জায়গাটাও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কিছু নির্দিষ্ট জিনিসপত্র রাখা খুবই দরকারি। এই প্রবন্ধে আমরা সেই ১০টি অপরিহার্য (10 Study Room Essentials for Students) জিনিস কী কী, তা নিয়ে আলোচনা করব।

    ১. পর্যাপ্ত সাদা আলো পাওয়া যায় এমন কক্ষ নির্বাচন

    10 Study Room Essentials for Students - A Student is reading in his reading room with perfect natural lights.
    পর্যাপ্ত প্রাকৃতিক আলো সমৃদ্ধ একটি পড়ার ঘর। ছবিটি Gemini AI ব্যবহার করে তৈরি।

    পড়ার টেবিলের ওপর পর্যাপ্ত আলো (Adequate Lighting) সব সময় দরকার। চেষ্টা করবে তোমার পড়ার জায়গাটা যদি জানলার পাশে হয়, যেখানে প্রাকৃতিক আলো (Natural Light) আসে, তাহলে সেটা সবচেয়ে ভালো। এতে প্রাকৃতিক সূর্যের আলো সরাসরি তোমার পড়ার জায়গায় পৌঁছায়।

    যদিও জানলার পাশে পড়ার কিছু সুবিধা-অসুবিধা দুটোই আছে। বাইরে থেকে গাড়ি, লোকজন বা বিভিন্ন শব্দে মনোযোগ বিঘ্নিত হতে পারে। আবার বৃষ্টির জলও আসতে পারে। এই কারণে অনেকেই জানলার পাশে পড়তে বসা এড়িয়ে চলে। যদি জানলার পাশে পড়তে না পারো, তাহলে টেবিলের ওপর আলাদা একটি আলোর উৎস (Separate Light Source) ব্যবহার করতে হবে।

    এক্ষেত্রে হলুদ আলোর চেয়ে সাদা আলো (White Light over Yellow Light) ব্যবহার করা ভালো। হলুদ আলো সৃজনশীলতা বাড়ালেও, সাদা আলো কার্যকারিতা বৃদ্ধি (Increases Efficiency) করে। আমাদের পাঠ্যক্রম অনুযায়ী অনেক বেশি পড়াশোনা করতে হয়, তাই সৃজনশীলতার চেয়ে কার্যকারিতা বাড়ানো বেশি দরকার। পরীক্ষার সময় সৃজনশীলতার থেকে পড়াটাই বেশি জরুরি। তাই হলুদ আলো এড়িয়ে সাদা আলো ব্যবহার করার চেষ্টা করবে।

    আরও পড়ুনঃ খারাপ অভ্যাস দূর করার সহজ ও কার্যকর কৌশল

    ২. বিছানা নয়, টেবিলে পড়াই ভালো

    10 Study Room Essentials for Students - A Village Student is reading with a stool in his room
    বিছানার পাশে টুল রেখে পড়ছে একটি ছাত্র। 10 Study Room Essentials for Students

    10 Study Room Essentials for Students এর তালিকায় দ্বিতীয়তে পড়ার টেবিল। অনেকেই আছে যারা বিছানায় বসে পড়াশোনা করে, যা একেবারেই ঠিক নয়। বিছানায় বসে পড়লে শুয়ে পড়তে ইচ্ছে করে, যা পড়াশোনার কার্যকারিতা অনেক কমিয়ে দেয়। যদি তোমার ডেডিকেটেড উঁচু টেবিল-চেয়ার (Table-Chair) না থাকে, তাতেও সমস্যা নেই।

    মেঝেতে কার্পেট বা মাদুর পেতে তার ওপর একটি ছোট টুল নিয়েও পড়াশোনা করতে পারো। কিন্তু পড়ার জন্য একটি নির্দিষ্ট টেবিল থাকা জরুরি, বিছানা নয়। একান্তই যদি বিছানায় পড়তে হয়, তাহলে সামনে একটি টুল নিয়ে বসবে এবং সমস্ত বালিশ সরিয়ে দেবে।

    তবে আমি বলব, এটা কেবল তখনই করবে যখন আর কোনো উপায় নেই। যতক্ষণ উপায় আছে, ততক্ষণ মাটিতে টেবিল পেতে বা নিচে টুল পেতে পড়ার চেষ্টা করবে।

    পড়ে দেখুনঃ কথা বলার ৫টি কৌশল যাতে শ্রোতা মুগ্ধ হতে বাধ্য!

    ৩. দরকারি নোট রাখতে হোয়াইটবোর্ড ও মার্কার

    Study Room Essentials এর মধ্যে অন্যতম হলো মার্কার ও হোয়াইট বোর্ড। একটি হোয়াইটবোর্ড (Whiteboard) ও একটি মার্কার কেন জরুরি? পড়ার টেবিলে এইগুলো থাকলে-

    • তুমি তোমার করণীয় তালিকা (To-Do List) লিখে রাখতে পারবে।
    • তোমার সময়সূচি (Time Table) লিখে রাখতে পারবে।
    • পড়তে পড়তে কোনো বিষয় ভুলে গেলে সেগুলো লিখে রাখতে পারবে।
    • কোনো বিষয় কাউকে বোঝানোর মতো করে নিজেই নিজের কাছে উপস্থাপন করতে পারবে।
    • খাতায় নোট করার চেয়ে দাঁড়িয়ে হোয়াইটবোর্ডে নোট করলে মস্তিষ্কে অক্সিজেন বেশি পৌঁছায়, ফলে আরও কার্যকরভাবে নোট তৈরি করতে পারবে।

    এভাবে তৈরি করা নোটের ছবি তুলে মোবাইলে রেখে দিলে, যাতায়াতের সময় সেগুলো দেখে পড়া বা ঝালিয়ে নেওয়া সহজ হবে। তুমি তোমার মনচিত্র (Mind Map) তৈরি করেও মোবাইলে রাখতে পারবে। তাই একটি ছোট হলেও হোয়াইটবোর্ড এবং মার্কার রাখা খুব দরকার।

    আরও পড়ুনঃ এআই জেনারেলিস্ট হওয়ার বিস্তারিত গাইড লাইন

    ৪. টাইম ম্যানেজমেন্ট এর জন্য ঘড়ি অপরিহার্জ

    ঘড়ি এনালগ বা ডিজিটাল আরেকটি Study Room Essentials; পড়ার টেবিলের সামনে বা উপরে একটি ঘড়ি (Clock) রাখা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এটি এড়িয়ে চলে। কিন্তু ঘড়ি খুবই উপকারী একটি জিনিস। যখনই তোমার চোখে ঘড়ি পড়বে, তখনই মনে হবে সময় চলে যাচ্ছে। পড়ার সময় আমাদের মন অনেক কিছু ভাবে, তাই মনোযোগ নষ্ট হয়।

    কিন্তু ঘড়ির দিকে তাকালেই তোমার মনে হবে, “সময় তো শেষ হয়ে আসছে, আমাকে তো এটা শেষ করতে হবে।” ঘড়ি তোমাকে এই কাজটি করতে সাহায্য করবে। তুমি কোনো মক টেস্ট দিচ্ছো বা কোনো নির্দিষ্ট কাজ করছ, তখন ঘড়ি দেখে সময় ধরে করতে পারবে।

    যেমন, পোমোডোরো টেকনিক (Pomodoro Technique) অনুযায়ী তুমি আধ ঘণ্টা সময় ধরে পড়তে পারবে। তাই পড়াশোনার টেবিলে একটি ঘড়ি রাখা খুবই গুরুত্বপূর্ণ।

    বিশেষ প্রবন্ধ: চাকরি পরীক্ষার প্রস্তুতি সেরা স্ট্র্যাটেজি – 1 Year Master Plan for Getting Govt Job

    ৫. স্টেশনারি গুছিয়ে রাখাতে অর্গানাইজার রাখা উচিত

    অনেক সময় এমন হয় যে, নোট লিখছো, কিন্তু হঠাৎ করে সেই নোটটা খুঁজে পাচ্ছ না। অথবা লিখতে লিখতে মার্কার বা পেন খুঁজছো কিন্তু পাচ্ছ না। এমনটা প্রায় সবার সাথেই হয়। তাই তোমার পড়ার জায়গায় একটি অর্গানাইজার (Organizer) রাখা খুব জরুরি।

    এই Study Room Essentials টি সমস্ত স্টেশনারি জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে রাখা থাকবে। ফলে দরকারের সময় তোমাকে কোথাও খুঁজতে যেতে হবে না বা উঠতে হবে না, চোখের সামনেই সবকিছু পেয়ে যাবে।

    ৬. নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন বা হেডফোন

    বাহিরের অতিরিক্ত শব্দ পড়ার প্রতি মনযোগ কমিয়ে দিতে পারে। বিশেষ করে যারা শহরে থাকে এবং রাস্তার পাশেই বাসা তাদের জন্য নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন বা হেডফোন হলো অন্যতম Study Room Essentials;

    নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন বা হেডফোন (Noise Cancelling Earphones/Headphones) বা ইয়ারপ্লাগও পাওয়া যায়। এটি কানে গুঁজে রাখলে বাইরের শব্দ কানে আসবে না। এগুলো মোবাইলে না লাগিয়ে শুধু কানে গুঁজে রাখলেই বাইরের আওয়াজ অনেক কমে যাবে, ফলে তুমি অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

    অনেকেই মনোযোগ দিয়ে পড়ার সময় কানে হাত দিয়ে থাকে। এর কারণ হলো বাইরের আওয়াজ কমিয়ে দেওয়া। যখনই বাইরের আওয়াজ কমে যায়, তখনই আমাদের মনোযোগের স্তর অনেক বেড়ে যায়। ইয়ারপ্লাগ বা হেডফোন ব্যবহার করে তুমি একই ফল পাবে। তাই এগুলো পড়ার ডেস্কের পাশে রাখা উচিত।

    ৭. জরুরি বিষয় মনে রাখতে ক্লিপবোর্ড বা স্টিকি নোটস

    Study Room Essentials এর আরেকটি হলো পড়ার টেবিলের সামনে একটি ক্লিপবোর্ড (Clipboard) বা স্টিকি নোটস রাখা। এতে তুমি তোমার করণীয় তালিকা বা অন্য কোনো জরুরি বিষয় লিখে ক্লিপ দিয়ে আটকে রাখতে পারো, যাতে তুমি কিছু ভুলে না যাও।

    উদাহরণস্বরূপ, যদি তোমার মনে হয় বৃহস্পতিবার একটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তুমি সেটা লিখে ক্লিপবোর্ডে আটকে রাখতে পারো। এটি একটি খুবই কার্যকর অভ্যাস যা তোমার কার্যকারিতা অনেক বাড়িয়ে দেবে এবং তুমি কোনো কিছু সহজে ভুলে যাবে না।

    বিশেষ আর্টিকেল: বিসিএস প্রস্তুতি: কম পড়ে পাশ করার ৫টি কৌশল – ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রস্তুতির গল্প – 5 Proven Working Technique to Pass BPSC

    ৮. বিরতি কাজে লাগাতে এক্সারসাইজের উপকরণ

    পড়ার টেবিলের কাছে কিছু এক্সারসাইজের জিনিস (Exercise Equipment) রাখা ভালো। সেটা মানসিক বা শারীরিক— যেকোনো এক্সারসাইজ হতে পারে। যেমন, Study Room Essentials এর মধ্যে একটি রুবিকস কিউব, একটি স্কিপিং রোপ, বা ছোট ডাম্বেল রাখতে পারো।

    পড়ার মাঝে যখন বিরতি নেওয়ার ইচ্ছা হয়, তখন মোবাইলে স্ক্রল না করে এই জিনিসগুলো ব্যবহার করতে পারো। কারণ মোবাইলে একবার স্ক্রল করতে শুরু করলে পাঁচ মিনিট কখন পঞ্চাশ মিনিট হয়ে যাবে, তা তুমি বুঝতে পারবে না।

    এর বদলে ৫-১০ মিনিটের বিরতিতে তুমি স্কিপিং করতে পারো, রুবিকস কিউব সমাধান করার চেষ্টা করতে পারো, বা ডাম্বেল নিয়ে কিছু শারীরিক ব্যায়াম করতে পারো। এতে তোমার মস্তিষ্ক বা শরীর দুটোই সচল থাকবে। এরপর যখন আবার পড়ায় বসবে, তখন তোমার মনোযোগ ফিরে আসবে, যা মোবাইল ঘাটলে হবে না।

    ৯ ও ১০. বোতল ও স্ন্যাকস বক্স

    পড়তে বসার সময় একটি দুই লিটার বা তার থেকে বড় পানির বোতল (Water Bottle) নিজের কাছে রাখবে। এগুলোও গুরুত্বপূর্ণ Study Room Essentials; এতে বারবার পানি খেতে উঠতে হবে না। বোতল চোখের সামনে থাকলে আধ ঘণ্টা পরপর অন্তত এক গ্লাস করে জল খেতে পারবে। স্ন্যাকস বক্সও (Snacks Box) রাখতে পারো।

    এতে বাদাম, তিলের লাড্ডু, বা ড্রাই ফ্রুটসের মতো স্বাস্থ্যকর খাবার রাখতে পারো। তবে চকলেট বা লজেন্সের মতো অস্বাস্থ্যকর জিনিস রাখবে না। যখনই একটু খিদে পাবে, তখন তুমি সেখান থেকে কিছু খেয়ে নিতে পারবে। এতে বারবার রান্নাঘরে যেতে হবে না। যেহেতু তোমার পাশে স্বাস্থ্যকর খাবার রয়েছে, তাই বাজে কিছুও খাওয়া হবে না।

    পরিশেষ

    A study table with Essentials for Students
    প্রয়োজনীয় উপকরণসহ (Study Room Essentials) একটি স্টাডি রুমের ছবি

    উপরের ছবিতে ১০টি জিনিসের একটি তালিকা (10 Study Room Essentials) দেওয়া আছে। এই ছবিটি দেখে তোমরা দেখে নাও তোমাদের কাছে এর মধ্যে কোন কোন জিনিসগুলো আছে এবং কোনগুলো জোগাড় করতে হবে বা কিনতে হবে।

    তারপর সেগুলো কিনে তোমাদের পড়ার জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে নাও। আশা করি পড়ার ঘরের ১০টি অপরিহার্য জিনিস: ছাত্রছাত্রীদের জন্য সেরা Study Space সাজানোর গাইড – 10 Study Room Essentials for Students এই আর্টকেল তোমাদের খুব ভালো লেগেছে। পরবর্তীতে আবার কোনো আয়োজন নিয়ে আসবো। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো।

    Life Hacks
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleইউনিভার্সিটি ভর্তি সিজনে মনোবল ধরে রাখার ৫ প্রমাণিত কৌশল!
    Next Article স্টুডেন্ট লাইফে টাকা উপার্জন করতে প্রয়োজনীয় স্কীল – Top Awesome 10 Online Earning Skills for Student
    NiceTrix (Admin)
    • Website
    • Facebook
    • X (Twitter)
    • Pinterest
    • Instagram
    • Tumblr
    • BlogLovin
    • LinkedIn

    I am an education administrator and digital entrepreneur with 12+ years of experience in school management, IT, and digital services. I have founded SoftDows and BidyaShikhi, working on impactful web projects to empower education, technology, and business communities.

    Related Posts

    Career Guide

    চাকরি নাকি উচ্চশিক্ষা কোনটি আগে করবেন?

    October 13, 2025
    Career Guide

    কার্যকরী সময় ব্যবস্থাপনার জন্য ৪টি টাইম ম্যানেজমেন্ট প্রিন্সিপাল – 4 Effective Time Management Principles

    October 12, 2025
    Career Guide

    ১০ টি স্মৃতিশক্তি বৃদ্ধির কৌশল – 10 Scientifically Proven Ways to Boost Brain Power

    October 11, 2025
    Add A Comment

    Leave a ReplyCancel reply

    Demo
    Top Posts

    ডিজিটাল অ্যামনেশিয়া – প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফল!

    August 27, 20254,611 Views

    গুগল এআই স্টুডিও (Google AI Studio): সকল এআই মডেল একসাথে ব্যবহারের সুযোগ

    September 14, 2025146 Views

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 202592 Views
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews

    Subscribe to Updates

    Get the latest tech news from FooBar about tech, design and biz.

    Demo
    Most Popular

    ডিজিটাল অ্যামনেশিয়া – প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফল!

    August 27, 20254,611 Views

    গুগল এআই স্টুডিও (Google AI Studio): সকল এআই মডেল একসাথে ব্যবহারের সুযোগ

    September 14, 2025146 Views

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 202592 Views
    Our Picks

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 2025

    ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সর্বশেষ তথ্য

    October 19, 2025

    বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিসা নিয়ে ইউরোপ প্রবেশের পূর্ণাঙ্গ গাইড লাইন

    October 17, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    NiceTrix
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok Telegram Threads
    • Home
    • Contact Us
    • Our Authors
    © 2026 Copyright @ NiceTrix. Designed by SoftDows

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.