আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
আপনার নিজের কোনো অনলাইন বিজনেস বা সেল করার জন্য যেকোনো প্রোডাক্ট, অথবা নিজের ব্র্যান্ডিং করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট অনেক গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া পোস্ট শুধু করলে হবে না, হতে হবে প্রফেশনাল। আপনি যদি একদম নতুন হিসেবে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য।
আমরা হাতে-কলমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখবো ক্যানভা দিয়ে। ক্যানভাতে অনেক টেমপ্লেট রয়েছে যা দিয়ে মিনিটেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে পারবেন। কিন্তু আমরা টেমপ্লেট ব্যবহার না করে ডিজাইন বানানো শিখব, নিজে নিজে, যাতে যেকোনো ডিজাইন বানাতে পারি আমার নিজের পছন্দমতো।
শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। একদম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য চলে যাচ্ছি ক্যানভা ডট কমে। গুগলের এই সার্চ অপশনে লিখে দিচ্ছি ক্যানভা ডট কম। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই চলে আসলাম ক্যানভা ডট কম ওয়েবসাইটে। আমি এখানে এই লিংকের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি।
শুরুতে ক্যানভা ডট কমে আমাদেরকে সাইনআপ করে নিতে হবে। আমি গুগল জিমেইল দিয়ে সাইনআপ করে নিচ্ছি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমরা এই যে মেনুবার রয়েছে, এখান থেকে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার সাইজ এবং ফরম্যাট কিন্তু আমাদের সামনে চলে আসছে।
এখানে দেখুন পপুলার দেওয়া আছে। যেগুলো অনেক বেশি জনপ্রিয় সেগুলো সামনে রয়েছে। আমরা যদি চাই যে না, আমরা ইন্সটাগ্রামের জন্য বানাতে চাই, ফেসবুকের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে চাই, অথবা লিংকডইনের জন্য যে জায়গার জন্য বানাতে চান, আপনি কিন্তু ওই অপশনে ক্লিক করলে সেই সাইজ মতো ফরম্যাটগুলো আমাদের সামনে চলে আসবে। তো, আমাদের দেশে যেহেতু ফেসবুক অনেক বেশি জনপ্রিয়, আমি ফেসবুকের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার সাথে সাথে ফেসবুকে যতগুলো ফরম্যাট রয়েছে, সবগুলো ফরম্যাট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা ডিজাইনের উপরে যখন আমি মাউস নিয়ে যাব, তখন এটার সাইজ আসলে কত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে ৮৫১ বাই ৩১৫ এবং এটা হচ্ছে ১২০০ বাই ৬২৮। তো আমরা আসলে পোস্ট ডিজাইন করার জন্য যে মাপটা আমাদের দরকার সেটা হচ্ছে ১০৮০ বাই ১০৮০।
যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফিড অ্যাড, আমরা যেহেতু একটা অ্যাড বানাবো বা পোস্টের ডিজাইন করব, এই ডিজাইনের জন্য আমার কাছে যে মাপটা সবচেয়ে বেশি পছন্দের সেটা হচ্ছে ১০৮০ বাই ১০৮০। এটা কিন্তু আপনি যেকোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। অন্য মাপে বানালে কিন্তু সব জায়গায় এটা সাপোর্ট করবে না। কিন্তু এই মাপটা সব জায়গার জন্য ফ্রি, যেহেতু এটা স্কয়ার একটা মাপ।
তো আমি এই মাপটাই নিতে চাই। তো আমি এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু একটা ব্ল্যাংক পেজ পেয়ে গেলাম, যেখানে আমি আসলে আমার ডিজাইনটাকে আমার মতো করে সাজাতে পারব। তো, আমি আসলে আজকে আপনাদেরকে এক্সাম্পল এর সাথে যেকোনো একটা ডিজাইন দেখাবো।
একটা পারলে কিন্তু আপনি সবগুলো পারবেন। আমি শুধু এই ডিজাইনটা করার যে যে আইডিয়াগুলো লাগে বা একটা ডিজাইন আসলে কীভাবে করতে হয়, একদম বেসিক থেকে হাতে-কলমে শেখাবো যাতে আমি যে ডিজাইনটা বানাবো সেটার অনুকরণ করে আপনার প্রয়োজনেও বা আপনি আসলে যে ধরনের পোস্ট ডিজাইন করতে চান সেটার জন্য আপনি করতে পারেন।
আমি এক্সাম্পল হিসেবে যে ডিজাইনটা করব ধরুন, আমার একটা বার্গার শপ আছে বা একটা ছোট রেস্টুরেন্ট আছে যেখানে আসলে অনলাইনে আমি বার্গার সেল করি, অফলাইনে করি। তো, সেই প্রমোশনটা আমি ফেসবুকে করতে চাই অথবা যেকোনো সোশ্যাল মিডিয়াতে করতে চাই। ওই সোশ্যাল মিডিয়ার পোস্টটা আমি ডিজাইন করতে চাই। আমি বার্গার সেল করতে চাই। আমার বার্গারের দাম ধরুন ২০০ টাকা। আজকে অফার প্রাইস দিচ্ছি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট, ২০০ টাকার বার্গার ১০০ টাকা। এরকম একটা ডিজাইন আমি করতে চাই। চলুন একদম হাতে-কলমে প্রফেশনাল ডিজাইনটি শুরু করি।
শুরুতে আমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্ল্যাংক ব্যাকগ্রাউন্ড বা সাদা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা একটা কালার করে নিতে চাই। তো, ব্যাকগ্রাউন্ডটিকে ডিজাইন করার জন্য আমি চলে যাব ক্যানভার যে মেনুবার রয়েছে- ডিজাইন, এলিমেন্ট, টেক্সট। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি এখান থেকে এলিমেন্টে চলে যাব। তো, মনে রাখতে হবে একটা ডিজাইন করার জন্য যত ধরনের এলিমেন্ট আপনার প্রয়োজন এসব কিছু কিন্তু এই এলিমেন্টের মধ্যে পাবেন। ঠিক আছে?
আমি এলিমেন্টের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখানে সার্চ অপশনে লিখে দেবো ইয়েলো ব্যাকগ্রাউন্ড। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো। করার সাথে সাথে অনেক ব্যাকগ্রাউন্ড আমার সামনে চলে আসলো। তো, আমি আসলে যে টাইপের ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই, এখানে দেখুন অল রয়েছে তারপরে গ্রাফিক্স, ফটো, ভিডিও দিয়ে অনেক কিছুই রয়েছে। তো, আমি এখান থেকে এই গ্রাফিক্সের উপরে একটা ক্লিক করে দিব। করার সাথে সাথেই আমার সামনে কিন্তু অনেকগুলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে।
এখান থেকে আমি আমার ডিজাইনের জন্য যেকোনো ডিজাইন কিন্তু ব্যবহার করতে পারি। তবে এখানে মনে রাখতে হবে, ক্যানভা কিন্তু ফ্রি এবং প্রো দুভাবে ইউজ করা যায়। ক্যানভা দিয়ে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আরো স্পেশাল কিছু ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করবেন, সেগুলো ব্যবহার করার জন্য ক্যানভা প্রো করতে হবে।
এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। এরকম কিন্তু বহু ফ্রি ডিজাইন আপনি পাবেন। তবে এখানে যে ডিজাইনগুলোর উপরে ক্রাউনের চিহ্ন থাকবে অথবা পেইড লেখা থাকবে অথবা ডলার সাইন থাকবে, সেগুলো ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে ক্যানভা প্রো ব্যবহার করতে হবে। এখান থেকে ক্যানভার ফ্রি ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে এটা ব্যবহার করতে চাই। এই ডিজাইনটার উপরে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ব্ল্যাংক ডকুমেন্টের উপরে চলে আসলো।
তো এখন আমি আমার ডকুমেন্টের সাইজ মতো এটাকে একদম সাইজ মতো সেট করে দিতে চাই। সেট করার জন্য এই ডিজাইনের উপরে যখন এই যে কোনায় আসবো, দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে। এখানে টান দিয়ে আমি উপর থেকে এখানে সেট করে দিবো এবং নিচে এই বিন্দুতে চাপ দিয়ে টান দিয়ে আমার যে ব্যাকগ্রাউন্ডের সাইজ সেটার মতো করে সেট করে দিবো।
তবে ব্যাকগ্রাউন্ড সেট করা হয়ে গেল। এখন যদি মনে হয়, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম সেটার মধ্যে আসলে দুটি কালার ইউজ করা হয়েছে। আমি যদি মনে করি এ দুটি কালারের মধ্যেও পরিবর্তন করা সম্ভব। দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথেই উপরে দুইটা কালার দেখাচ্ছে। একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে অরেঞ্জ টাইপের। এই দুইটা কালার, ঠিক আছে? আমি যদি মনে করি অরেঞ্জ টাইপের যে কালারটা আছে সেটা চেঞ্জ করবো। আমি এই কালারের মধ্যে একটা ক্লিক করে দিবো এবং এখান থেকে যদি মনে হয় যে এটা দিয়ে দিবো বা এইটা দিয়ে দিবো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাকে চলে যাই। কন্ট্রোল জেড, আগের জায়গায় চলে আসলাম। তো, আমার এই ডিজাইনটি যা আছে তাই রাখতে চাই।
এখন আমি ডিজাইন করার জন্য পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমি যেহেতু বার্গার একটা ডিজাইন করতে চাই, এখন আমার একটা বার্গারের ছবি দরকার। বার্গারের ছবি কোথায় পাব? ক্যানভার এলিমেন্টের মধ্যে যা চাই ডিজাইন করার জন্য সবই কিন্তু রয়েছে। তাই সার্চ অপশনে আমি লিখে দিব বার্গার। বার্গার লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো। করার সাথে সাথেই বার্গারের ছবি কিন্তু আমার সামনে চলে আসছে।
তো আমি এখানে গ্রাফিক্সের চাচ্ছি নাকি ফটোস চাচ্ছি এটা চুজ করে দেবো। তো, আমি এখান থেকে ফটোর মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো বার্গারের ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ফ্রি রয়েছে, প্রোও রয়েছে। এই যে এটা ফ্রি, এইটা ফ্রি, এইটা ফ্রি আর এটা, এটা, এটা, এগুলো হচ্ছে প্রো। তো আমি এখান থেকে আসলে ফ্রিও নিতে পারি প্রোও নিতে পারি। আমি যেহেতু ক্যানভার প্রো ভার্সন ইউজ করছি, তো আমি এখান থেকে যেকোনো ছবি নিতে পারি। ফ্রিও নিতে পারি, পেইড লেখা যেগুলো সেগুলোও নিতে পারি। তা আমি এখান থেকে এই বার্গারের ছবিটা নিতে চাই। এটার মধ্যে একটা ক্লিক করে দেই।
ক্লিক করার সাথে সাথেই বার্গারের ছবি কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে চলে আসলো। তো এখন আমি এই বার্গারের ছবির সাইজটাকে ছোট করে দেবো। কারণ এখানে কিন্তু আমাদেরকে আরো কিছু লিখতে হবে। সেজন্য আমরা এটাকে আমাদের নির্দিষ্ট একটা সাইজে সেট করে দেবো। তো আমি এখান থেকে এই সাইজটা করে দেই, যাতে উপরে নিচে আরো কিছু লেখা লিখতে পারি। তো একদম মাঝখানে যদি রাখতে চাই, তাহলে কিন্তু এই যে মাউসের মাঝখানে নিলে একটা দাগ দেখাবে। এবং এটা একদম মাঝামাঝি হয়েছে কিনা আমরা চেক করতে পারবো। এই যে এখান থেকে নাড়াচাড়া করলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা একদম মাঝখানে পড়েছে। নিচে এবং ডান থেকে বামে একটা কালার কিন্তু দেখাচ্ছে যে এটা একদম মাঝখানে। আমি এখানে ছেড়ে দিব।
আমি চাইলে আমার মতো করে আরো ছোট বড় করতে পারি। তো উপরে আমার বেশি লেখা থাকবে, সেজন্য আমি এটাকে আরেকটু নিচে দিয়ে দেই। আমি এখান থেকে এই জায়গায় রেখে দিলাম। ঠিক আছে? এখন আমি আসলে এটা যে বার্গার সে শব্দটা লিখে দেই। এটা আসলে কি, বার্গার সে লেখাটা লিখতে চাই। তো বার্গার লেখার জন্য বাম পাশে চলে যাব মেনুবার। এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই লেখার কিন্তু অনেকগুলো ফরম্যাট চলে আসবে। একদম অ্যাডে হেডিং, অ্যাডে সাবহেডিং, এখানে অনেক রকম ডিজাইন রয়েছে।
তো আমি যেহেতু বার্গার লেখাটাকে একদম মেইন ফোকাস করতে যাচ্ছি, বড় করে লিখতে যাচ্ছি, সেজন্য অ্যাডে হেডিং এটার মধ্যে একটা ক্লিক করে দিব এবং এখানে আমি লিখে দিব বার্গার। লিখে দিলাম। লেখা কিন্তু কালো কালারে চলে আসছে। অটোমেটিক এবং এটা একটু ছোট। আমরা এখান থেকে একটু বড় করে নেব। আর লেখার সাইজ বড় করার জন্য এই যে কোনায় ধরে টান দিতে পারবো। এখান থেকে টান দিতে পারবো। আবার যদি মনে করি ম্যানুয়ালি সাইজ বড় করবো, তখন দেখুন উপরে একটা অপশন চলে আসে- ফন্ট সাইজ। এখান থেকে যদি আমি এভাবে ক্লিক করি প্লাসে বড় হবে, মাইনাসে ক্লিক করলে কিন্তু ছোট হবে। ঠিক আছে?
এখান থেকে টান দিয়ে ধরে আমি একদম যতটুকু দরকার, আমি আসলে বার্গার লেখাটাকে কতটুকু বড় করতে চাই, সেই অনুযায়ী সাইজটা করে দিবো। তো, এটা যেহেতু মেইন ফোকাস বার্গার লেখাটা আমি এখান থেকে একদম বড় করে লিখে দিয়েছি। ঠিক আছে? এখানে রেখে দিলাম। বার্গার লেখার যে ডিজাইন আমার পছন্দ হচ্ছে না। আমি যদি মনে করি যে ফন্ট চেঞ্জ করবো, তখন আমি এখান থেকে এই যে ক্যানভার যে একটা ফন্ট রয়েছে নিজস্ব, সেই ফন্টটি কিন্তু এটা চলে আসে। আমি এখানে একটা ক্লিক করে দিব। তখন বামপাশে অনেকগুলো ডিজাইন চলে আসবে। আমি এখান থেকে যেকোনো ডিজাইন কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে দিলে কিন্তু লেখার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে?
আমি এখানে ক্লিক করে করে চেঞ্জ করে দেখতে পারি, আমি আসলে কোন ডিজাইনটা দিতে চাই। এখানে অনেক ডিজাইন রয়েছে। তো, আপনি আপনার মতো করে পছন্দ করে এখান থেকে যেকোনো ডিজাইন কিন্তু দিতে পারেন। আমি যদি মনে করি যে এটা দেব, দিতে পারি। এটা মোটামুটি কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে। ঠিক আছে? আমি এটাই নিলাম। আপনি এখান থেকে ক্লিক করে করে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি দিতে পারেন। তো, এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে। এটাকে আমি একটু ছোট করে কাছাকাছি এখানে রেখে দেই। ঠিক আছে?
তো, আমি বাইরে ক্লিক করে দেই। আমার লেখা কিন্তু একদম ঠিক আছে। এখন যদি মনে হয় যে এই যে লেখার কালার ব্ল্যাক হয়ে আছে এটা আমি চেঞ্জ করবো, সেটাও কিন্তু করতে পারি। লেখার কালার চেঞ্জ করার জন্য লেখার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু উপরে একটা অপশন চলে আসবে যেখান থেকে আমরা এই লেখাটার মধ্যে অনেক কিছু করতে পারবো। তো, প্রথমত আমি কালার চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কালারের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে টেক্সট কালারের জন্য অনেকগুলো কালার চলে আসবে। আপনি এখান থেকে যেকোনো কালার দিতে পারেন। তা আমি এখান থেকে গ্রে ব্রাউন এটা যদি দেই, এটা কিন্তু আরো সুন্দর। ঠিক আছে?
একদম মানে কালারের সাথে একদম ম্যাচ হচ্ছে। আমি কিন্তু যদি মনে করি যে না, আমি এটা অন্য কালার দেব, এরকম, এরকম, এরকম দিব। সবগুলো ডিজাইনই কিন্তু দিতে পারি। তো আমি এখান থেকে হয়তো ব্ল্যাক অথবা এই কালারটি। তো আমার কাছে এই কালারটাই বেশি সুন্দর লাগতেছে। আমি এটাই রেখে দিলাম। ঠিক আছে? তো, আমার এই বার্গার কিন্তু শুধু বার্গার না, এটা কিন্তু স্পাইসি বার্গার। সেজন্য আমি আরেকটা লেখা দিয়ে দিবো ওপরে। এটা হচ্ছে স্পাইসি বার্গার। স্পাইসি লেখাটা লিখতে চাই। লেখার জন্য আমি এখান থেকে এই যে টেক্সটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাডে হেডিং অথবা সাবহেডিং যেকোনো একটা দিতে পারি। তো, আমি এখান থেকে সাবহেডিং একটা ক্লিক করে দেই। চলে আসে। এটার মধ্যে ক্লিক করে আমি আমার যে লেখাটা লিখতে চাই সেটা লিখে দিব।
আমি লিখে দিলাম স্পাইসি। এবং এটাও কিন্তু আগের মতো কালার চলে আসছে। এই কালারটাকে আমি একটু পরিবর্তন করে দিব। এটা যেহেতু বার্গার লেখাটাই কি কালার হয়ে যাচ্ছে। দিতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে একটু চেঞ্জ করে দেই। একটু ডিফারেন্ট করে দেই। এটার মধ্যে ক্লিক থাকা অবস্থায় আমি চলে যাব এই যে টেক্সট কালারের। এখান থেকে পুরোপুরি ব্ল্যাক করে দেই। তাহলে ওই লেখাটা থেকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। একটু আলাদা কালার মনে হচ্ছে। তো ব্ল্যাকটা এখানে সুন্দর লাগতেছে। আমি যদি মনে করি এটার সাইজটা একটু বড় করে দিব, এরকম করে দিতে পারি। আমি এখানে মাঝখানে রাখবো অথবা সাইডে রাখবো, যেকোনো জায়গায় রাখতে পারি। তো, এটা সুন্দর হচ্ছে মাঝখানে। আমি এখানে রেখে দিলাম।
এখন যদি মনে হয় যে স্পাইসি লেখাটাকে একটু পরিবর্তন করতে চাই, সেটাও কিন্তু করতে পারব। এই সিলেক্টা অবস্থায় আমি এই ফন্টসানে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি আসলে যেকোনো ডিজাইন দিতে পারি। যেমন এটার মধ্যে দিয়ে দেই, এটা কিন্তু একটু স্পেশাল মনে হচ্ছে। যদি এখান থেকে এটাতে ক্লিক করে দেই, এটাতে ক্লিক করে দেই, যেকোনো ডিজাইন দিতে পারি। এখান থেকে আপনার পছন্দ মতো করে আপনি একটা ডিজাইন কিন্তু দিয়ে দিবেন। আমি এখান থেকে আরেকটু চেঞ্জ করে দেখি। এই যে স্পাইসি অথবা এটাতে দেই। হ্যাঁ, এটা কিন্তু আরেকটু সুন্দর মনে হচ্ছে। তবে আসলে এই সুন্দরটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি আসলে কোন ধরনের ডিজাইন দিতে চান। ঠিক আছে?
আমি এটাকে রেখে দেই। একটু বড় করে দেই। এই যে এখানে রেখে দেই। তো, এখন যদি মনোযোগ দিয়ে স্পাইসি তে লিখলাম। স্পাইসি বুঝাতে যেহেতু ঝাল বোঝায়, আমি চাইলে এখানে একটা মরিচের ছবি অ্যাড করে দিতে পারি। তো, মরিচের ছবি অ্যাড করার জন্য আমি চলে যাব এলিমেন্টে এবং এই সার্চ অপশনে লিখে দিব রেড চিলি। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেবো। এবং এই যে দেখতে পাচ্ছেন, মরিচের ছবি চলে আসছে। তো, মরিচের ছবিটা নেওয়ার জন্য আমি এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দিব। এই গ্রাফিক্সের উপরে ক্লিক করলে কী হয়? সেটা হচ্ছে যে মরিচটা আমি নেব এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি যদি ফটোতে ক্লিক করি, ওখানে আসলে সব ধরনের ছবি পাবো যেগুলোর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। হয়তো কখনো কখনো ব্যাকগ্রাউন্ড ছাড়া পেতে পারি, কিন্তু আমি যখন গ্রাফিক্সে ক্লিক করে দেবো, তখন কিন্তু এখানে যে ছবিগুলো পাব সেগুলোর প্রত্যেকটাতেই পিছনের ব্যাকগ্রাউন্ড ছাড়া।
তবে এখান থেকে যে মরিচের ছবিটা আমার পছন্দ হয়, সেই ছবিটা কিন্তু আমার ডিজাইনের উপরে নিয়ে যাব। আমার মনে হচ্ছে যে এটা নিয়ে যাই। এটার মধ্যে আগুন জ্বলতেছে, মরিচ ঝাল, আগুন জ্বলা, এটা আরেকটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেই। এই যে চলে আসছে। আমি এটাকে একটু ছোট করে স্পাইসি লেখার কাছে একদম ছোট করে বসিয়ে দেই। চাইলে আরেকটু ছোট করতে পারি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে স্পাইসি বার্গার, মরিচের মধ্যে আগুন জ্বলতেছে, ঝাল একটা বিষয়, এটা কিন্তু আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই ডিজাইনটা মানে আমার যে স্পাইসি বার্গার বুঝানোর জন্য মরিচটা অনেক বেশি জরুরি ছিলো। ঠিক আছে?
তো, আপনি আসলে আপনার যে ডিজাইনটা করবেন, সেটা হতে পারে আম বেচার কোনো একটা বিজ্ঞাপন, সেটা হতে পারে মোবাইল বিক্রির কোনো একটা বিজ্ঞাপন, সেটা হতে পারে যেকোনো প্রোডাক্ট। আর সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনি আসলে আপনার ডিজাইনটাকে সাজাবেন। আপনার যদি মনে হয় ক্যানভা দিয়ে অন্যান্য বিষয় নিয়েও প্রফেশনাল ডিজাইন শিখতে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে লিখে দিন। আপনি আসলে কোন বিষয়ের উপর ডিজাইন শিখতে চান। সে বিষয়ের উপরে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসব।
আপনি যদি একজন উত্তর হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে-কলমে কম্পিউটার শিখতে চান, তাহলে আপনার জন্য বেসিক আইটি একাডেমিতে রয়েছে সুবর্ণ সুযোগ। কারণ বেসিক আইটি একাডেমিতে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য বারোটি কোর্স আপনার জন্য একদম ফ্রি। আমাদের কোর্সগুলো হচ্ছে: বেসিক কম্পিউটার কোর্স, বেসিক ক্যানভা কোর্স, উইন্ডোজ ইলেভেন কোর্স, জিরো টু হিরো ইন্টারনেট ব্রাউজিং কোর্স, এম এস ওয়ার্ড কোর্স, এম এস এক্সেল কোর্স, এম এস পাওয়ারপয়েন্ট কোর্স, বাংলা টাইপিং কোর্স, ইংলিশ টাইপিং কোর্স। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে স্কিল ডেভেলপ সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এই ভিডিও এডিটিং এর উপরে আমাদের রয়েছে দুটি কোর্স। একটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি কীভাবে ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হবেন, আর একটা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কীভাবে আপনি ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট হবেন। এই সবগুলো কোর্স যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, আমাদের বেসিক আইটি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭২১ ০৭৪৮৭৭ এ, এই নাম্বারে নক দিয়ে লিখুন ‘ফ্রি কোর্স চাই’। কিছুক্ষণের মধ্যেই আমরা সবগুলো কোর্সের লিংক পাঠিয়ে দেবো।
তাহলে আর অপেক্ষা কেন? সম্পূর্ণ বিনামূল্যে হাতে-কলমে কম্পিউটার বা আইটি এক্সপার্ট হওয়ার জন্য বেসিক আইটি একাডেমি আছে আপনার পাশে। তো আমার এই বার্গার ডিজাইন করার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আজকে আমি যেহেতু এটা পোস্ট করব, এটা কিন্তু আসলে ফিফটি পারসেন্ট অফারে সেল করব। সেজন্য এই পোস্টটা স্পেশালি করা। আর সেজন্য এখন কিন্তু আমার যে বিষয় টা লাগবে সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট অফ এরকম একটা ডিজাইন। আমি চাচ্ছি এরকম ডিজাইন কিন্তু আমি লিখেও দিতে পারি। তো আমি একটু দেখে নিই যে এলিমেন্টের মধ্যে আসলে একটু সার্চ করতে চাই যে এখানে ফিফটি পারসেন্ট লিখলে আসলে ওরা ওরকম কোনো অপশন আছে কিনা।
আমি ফিফটি লেখার সাথে সাথেই ফিফটি পারসেন্ট অফ, ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট, এরকম কিন্তু অনেক অনেক রয়েছে। তা আমি এখান থেকে ফিফটি পারসেন্ট অফ এর মধ্যে একটা ক্লিক করে দেই এবং এখান থেকে এই গ্রাফিক্সের উপরে ক্লিক করে দেই। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পারসেন্ট দিয়ে কিন্তু অনেক ডিজাইন রয়েছে। তো আমি এখান থেকে এই ডিজাইনটি নিতে চাই। এটার উপরে একটা ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু চলে আসে। তো আমি এখানে আসলে লেখাটা মাঝখানে উপরে মিলিয়ে চলে আসে। আমি এটাকে একদম উপরে রাখতে চাই। আর উপরে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন পজিশন, এই পজিশনে একটা ক্লিক করে দেবো এবং এখানে লেয়ার একটা অপশন রয়েছে। এই লেয়ারের মধ্যে গেলে কিন্তু এখানে আমরা কয়টা অবজেক্ট ব্যবহার করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি।
তো আমি এখান থেকে ফিফটি পারসেন্ট ডিজাইনের অবজেক্টটি একদম উপরে নিয়ে আসি। এখানে ছেড়ে দেই। দেখুন, একদম উপরে চলে আসছে। এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু উপরে চলে আসে। তো আমি এটাকে সাইজ ছোট করে দেই। এই যে ছোট করে দিলাম। এখন আমি এটাকে আসলে এ পাশে রাখবো নাকি এ পাশে রাখবো? আমি আমার সুবিধা মতো সাইজ এবং যেখানে রাখতে চাই সেখানে রেখে দিব। তো আমি যেহেতু এটা বড় ধরনের একটা অফার, ফিফটি পারসেন্ট, তো আমি এটাকে এভাবে এখানে রাখি যাতে একদম নজরের উপরে। আমি বাইরে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছেন অবজেক্টটি কিন্তু চমৎকার করে একটা জায়গায় আমি বসিয়ে দিলাম। আপনি আপনার মতো করে যেকোনো জায়গায় বসাতে পারেন। অফার দিলাম।
এখন তো এই প্রোডাক্ট আমাকে সেল করতে হবে। আর সেল করার জন্য এখানে একটা লেখা লিখতে হবে যে ‘অর্ডার নাও’। মানে দর্শক যারা দেখবে বা আমি আসলে যে সোশ্যাল মিডিয়াতে এটাকে পোস্ট করতে চাই, সেখানে আমাকে তো বলতে হবে যে এটা আপনারা কিনুন যে এত কম দামে দিচ্ছি, কিনুন। তা আমি এখানে এই যে এলিমেন্টে গিয়ে সার্চ অপশনে লিখে দিলাম অর্ডার নাও। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিবো। ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো ডিজাইন চলে আসছে। আমি এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন, অর্ডার নাও এর অনেক ধরনের ডিজাইন চলে আসে। তো আমি এখান থেকে আসলে যে ডিজাইনটা পছন্দ হয় আমি সেই ডিজাইনটা দিতে পারি। এই যে অর্ডার নাও, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। তো আমি এখান থেকে এটাই দেই। এটা মনে হয় একটু বেশি সুন্দর লাগে।
এখান থেকে এই যে ছোট করে আমি এটাকে চাইলে এখানে এই যে এই পাশে বসিয়ে দেই। তাহলে আরেকটু সুন্দর লাগবে। তো অর্ডার নাও লেখার পর এখন আসলে অর্ডারটা করবে কোন জায়গায় সেই ইনফরমেশনটা দিতে হবে। সেটা ওয়েবসাইট হতে পারে, সেটা ফেসবুকের পেইজ হতে পারে, সেটা আমাদের মোবাইল নাম্বার হতে পারে। যে বিষয় টা দিয়ে আমরা আসলে এটাকে সেল করতে চাই ওই ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিব। আমি এখানে আমার দোকানের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এটা আসলে যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি, আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনি আপনার দোকানের নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে?
মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি এখান থেকে এই টেক্সট অপশনে চলে যাব। এটা ক্লিক করে দিলাম। এবং এখান থেকে অ্যাডে সাবহেডিং, যেহেতু ছোট লেখা দেবো, এখানে ক্লিক করে দেই। লেখা লেখার জায়গা চলে আসে। আমি এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বাইরে ক্লিক করে দেই এবং এই লেখাটিকে আমি টেনে এই যে এখান দিয়ে দেই। কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তো আমার নাম্বারটিকে সাইজ করে একটা জায়গায় রেখে দিব যাতে খুব সহজে চোখে পড়ে। তো আমি এখানে রেখে দিচ্ছি। এটার সামনে আমি যদি আরেকটা আইকন বসাতে পারি ফোনের বা কলের, তাহলে কিন্তু নাম্বারটাকে আরেকটু হাইলাইট করা যাবে। আর সেজন্য আমি চলে যাব এলিমেন্টে এবং সার্চ অপশনে লিখে দেব কল আইকন।
কল আইকন লেখার সাথে সাথে আইকন চলে আসছে। তো আমি এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড ছাড়া চাচ্ছি, সেজন্য গ্রাফিক্সের উপরে ক্লিক করে দিব। এবং এখানে আসলে অনেক ধরনের আইকন রয়েছে। আমি আমার ডিজাইনের জন্য যেটা সবচেয়ে বেশি সুন্দর, এরকম একটা আইকন কিন্তু দিতে পারি। যেমন এটা দিলে একদম হোয়াটসঅ্যাপ বোঝা যাবে। এখন যেহেতু বেশিরভাগ নাম্বারই হোয়াটসঅ্যাপ থাকে। আমি এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দেই। এটাও সুন্দর। যদি এটাতে ক্লিক করি, কোনটা আসলে দেবো। আচ্ছা এটা বাদ দিয়ে দেই। এখান থেকে ডিলিটে ক্লিক করে দেই। এটাকে আমি সাইজ করে দিবো। তবে এটার আইকনটা কিন্তু বাম দিকে বোঝাচ্ছে। আমি এটাকে যদি ঘুরিয়ে দেই, তো ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপ একটা অপশন রয়েছে। এখান থেকে যদি ফ্লিপ হরিজন্টাল ক্লিক করে দেই, তখন কিন্তু আইকনটা ঘুরে যাবে। আমি এটার সাইজটা ছোট করে নিচ্ছি যতটুকু প্রয়োজন।
এই সাইজ করে এই নাম্বারের সামনে যদি বসিয়ে দেই, এখান থেকে এলাইনমেন্ট করে দিলাম। নাম্বারটা একটু এদিকে নিয়ে আসি। তাহলে আরো বেশি সুন্দর লাগবে। এই দিলাম হচ্ছে আইকন এবং এই আইকনের সাথে নাম্বার বসিয়ে দিলাম। যদি মনে হয় এই নাম্বারটিকে আরেকটু ফুটিয়ে তুলবো, তাহলে কিন্তু এই লেখাটার নিচে আমি একটা সেপ দিতে পারি। সেপ দেওয়ার জন্য আমি চলে যাব এলিমেন্টে এবং এলিমেন্টে যাওয়ার পর এখানে দেখেন সেপ অপশন রয়েছে। অথবা আপনি এখানে সার্চ করে দিলে কিন্তু চলে আসবে। ঠিক আছে?
এলিমেন্টে যাওয়ার পর এই যে আমি আসলে যে সেপটা দিতে চাই, এটা অথবা এটা। আমি এখান থেকে ক্লিক করে দিবো। তো আমি এখান থেকে এই সেপটা দিতে চাই। দেয়ার পর সেপ কিন্তু চলে আসে। আমি এটাকে সাইজ করে দেব এবং এই সেপের কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। চেঞ্জ করার জন্য এই সেপের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে। এই যে এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে একদম সাদা দিয়ে দেই। কারণ একদম সাদার মধ্যে কালো লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগবে। আমি সেপটাকে এই যে এখানে নিয়ে যাই। তো এখন কিন্তু মোবাইল নাম্বারটি আরো ক্লিয়ার দেখা যাচ্ছে।
তো এখানে কিন্তু আমরা চাইলে আরো সুন্দর করতে পারি। আরো আইডিয়া দিয়ে এটাকে আরো বেশি প্রফেশনাল করতে পারি। যেমন আমার যদি মনে হয় এখানে একটা লেটুস পাতা দেব, সেটাও দিতে পারি। আমি জাস্ট চলে যাব এলিমেন্টে এবং এই সার্চ অপশনে গিয়ে লিখে দিব লেটুস লিফ। লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। এবং এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। তখনই দেখুন লেটুসের অনেক ধরনের পাতা চলে আসে, রিয়েল, ফেক বিভিন্ন টাইপের। এই যে মনে হয় পাতাটা বসাবো সেটাও করতে পারি। এটা অবশ্য একটু ফেক মনে হচ্ছে। তারপর যদি মনে হয় যে পাতাটা আমি এখান দিয়ে দিব, সেটাও করতে পারি। এই যে এখান দিলে কিন্তু একটু সুন্দর লাগবে। ঠিক আছে?
আবার যদি মনে যে না, এই পাতাগুলোকে আসলে আমি ব্যাকগ্রাউন্ডের সৌন্দর্যের জন্য ব্যবহার করব, সেটাও কিন্তু করতে পারি। এই যে ডিজাইনের সাইজটা একটু ছোট করে দেই। ছোট করে আমি যদি মনে করি এটাকে এখানে বসাবো। তারপর এটাকে আবার কপি করে আরেকটা বানাতে চাই। এই যে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। আরেকটা হয়ে গেল। আমি যদি মনে করি এটাকে এখানে বসাবো। আবার যদি মনে করি আবার ডুপ্লিকেট, আবার এখানে বসাবো, সেটাও কিন্তু করতে পারি। ঠিক আছে?
তো আমার ডিজাইনটাকে আরেকটু পরিবর্তন করতে চাই। আমি এটাকে এখানে দিয়ে দেই। এটাকে এখানে রাখি আর এই ডিজাইনটাকে আমি এখানে রাখি। ঠিক আছে? এটা কিন্তু আরেকটি সুন্দর লাগতেছে। ওকে, আমার ডিজাইন কিন্তু শেষ। এখন আমরা এই ডিজাইনটাকে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য একদম উপরে এই যে শেয়ার অপশনে চলে যাব এবং এখান থেকে এই যে ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিব। এবং আবারো এখান থেকে এই ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথেই এই ডিজাইনটা কিন্তু আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে।
ডিজাইনটি কিন্তু আমার কম্পিউটার ডাউনলোড হয়ে গেল। আমি এটাকে বড় করে দেখতে চাই। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে এই ফোল্ডারকে ক্লিক করে দেই এবং এই যে ডিজাইন, এ ডিজাইনের উপরে আমি ডাউনলোড ক্লিক করে দেই। দেখতে পাচ্ছেন, কত সহজে আমরা একটা প্রফেশনাল ডিজাইন করে ফেললাম। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভাল লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয়, তাহলে শেয়ার করে দিন।
আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

