Close Menu
NiceTrixNiceTrix

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 2025

    ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সর্বশেষ তথ্য

    October 19, 2025

    বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিসা নিয়ে ইউরোপ প্রবেশের পূর্ণাঙ্গ গাইড লাইন

    October 17, 2025
    Facebook X (Twitter) Instagram
    • Advertise With Us
    • Disclaimer
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    NiceTrixNiceTrix
    • Home
    • Lifestyle
    • Academic
    • AI Tech
    • Career
    • Abroad
    • Update
    Subscribe
    NiceTrixNiceTrix
    Home»AI Tech»স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল: Top 5 Powerful AI Tools Every Student Should Use
    AI Tech

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল: Top 5 Powerful AI Tools Every Student Should Use

    NiceTrix (Admin)By NiceTrix (Admin)September 2, 2025Updated:October 15, 2025No Comments12 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
    ai for ss - স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এআই ইনোভেশন এর কারণে পড়াশোনায় এখন ১০গুণ গতি এসেছে। লেখাপড়াকে ডায়নামিক করতে আজকে স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এবং সেগুলোর বিস্তারিত ব্যবহার জানাবো। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার পড়াশোনা, নোট, প্রেজেন্টেশন, রিসার্চ— সবকিছুই আপনি আরো ১০ গুণ ইজি করে ফেলতে পারবেন এই পাঁচটা টুল ব্যবহার করার মাধ্যমে।

    এই আর্টিকেলে থাকছে এই পাঁচটা টুল সম্পর্কে ডিটেলস এবং এই পাঁচটা টুল আপনি কিভাবে ব্যবহার করবেন, সেই সবকিছু। মনযোগ দিয়ে দেখুন তাহলে আপনি উপকৃত হবেন।

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল

    এআই প্রযুক্তি কতটা এগিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। সময় যত যাচ্ছে ততই শক্তিশালী হচ্ছে এই ইন্ডাস্ট্রি। ব্যবসা-বানিজ্য, বিনোদন ও পড়াশোনাসহ জীবনের প্রায় সব যায়গায় এআই প্রবেশ করেছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বিশাল হবে তা বলার অপেক্ষা রাখেনা।

    ২০২৪ পর্যন্ত প্রায় ১০,০০০ এর বেশি ভিন্ন AI টুলস্ আছে বলে জানা যায়। তবে এর সঠিক সংখ্যা বলা মুশকিল নয় বরং অসম্ভব। কারণ প্রতি নিয়তই নতুন নতুন এআই টুলস্ চালু হচ্ছে। এইসব টুলস্ জীবন যাত্রাকে যেমন সহজ করেছে তেমনি স্টুডেন্টদের জন্যেও অনেক উপকারী।

    আজ আমরা স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর তালিকা করেছি। এর বাহিরে আরও টুলস্ থাকতে পারে। তবে এগুলো আমাদের ব্যক্তিগত পছন্দ-

    • ১. নোশন (Notion AI)
    • ২. কুইলবট (QuillBot)
    • ৩. গামা (Gamma)
    • ৪. স্কলারএআই (ScholarAI)
    • ৫. চ্যাটজিপিটি (ChatGPT)

    ১. নোশন (Notion AI)

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল: Top 5 AI tools for students - Notion AI
    নোট, টু-ডু লিস্ট এবং হ্যান্ডনোট এক্সট্র্যাকশন এর জন্য সেরা টুল Notion AI (স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল)

    নোশন এআই (Notion AI) কিভাবে একজন স্টুডেন্টকে সাহায্য করে?

    নোশন এআই হলো একটি শক্তিশালী অল-ইন-ওয়ান ওয়ার্কস্পেস, যা স্টুডেন্টদের নোট নেওয়া, উইকলি টু-ডু লিস্ট তৈরি করা, মাসিক বাজেট ট্র্যাকিং এবং তাৎক্ষণিক তথ্য বা “সুপারভাইজড লার্নিং” এর ব্যাখ্যা পেতে সাহায্য করে। এটি হ্যান্ডনোট স্ক্যানিং এবং কুইজ জেনারেশনের মতো বিশেষত্ব প্রদান করে।

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর তালিকায় এ নাম্বার ওয়ান এ যে এআই টুলটা রয়েছে, তার নাম হচ্ছে নোশন।

    নোশন এআই ব্যবহার করার পদ্ধতি

    1. ব্রাউজার থেকে notion.com এ গিয়ে নোশন এআই-তে লগইন করে নিব।
    2. প্রথমবার লগইন করার সময় নোশন আমাদের কিছু প্রশ্ন করতে পারে, সো আপনারা সেগুলা চাইলে স্কিপ করে যেতে পারেন।
    3. এখন আমরা নোশন ড্যাশবোর্ডে চলে এসেছি।

    নোশন এআই-এর মূল ব্যবহার

    উইকলি টু-ডু লিস্ট: এখানে যদি উইকলি টু-ডু লিস্টে ক্লিক করি, তাহলে দেখব সাপ্তাহিক একটা টু-ডু লিস্ট তৈরি করা আছে। এটা আমরা আমাদের ইচ্ছামত যেকোনোভাবে মডিফাই করে ইউজ করতে পারব।

    মান্থলি বাজেট: এরপর মান্থলি বাজেটে ক্লিক করলে এখানে আপনার মাসিক ইনকাম, এক্সপেন্স—সবকিছু আপনি এখানে হিসাব রাখতে পারবেন।

    নতুন নোট তৈরি: এখন মনে করুন আপনি নতুন কিছু নোট করতে চাচ্ছেন। এর জন্য আমরা নিউ পেইজে চলে যাব এবং সেখানে ইমোজি এবং নাম দিয়ে আমাদের ইচ্ছামত যেকোনোভাবে সাজিয়ে নিব। যেমন, নাম এখানে আমি “ক্লাস নোট” দিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নিলাম। এখন কন্টেন্টে উদাহরণের জন্য আমি এখানে একটা নোট পেস্ট করে নিচ্ছি।

    নোশন এআই: দ্রুত ব্যাখ্যা ও কুইজ জেনারেশন

    সংজ্ঞা/ধারণা বোঝা

    এখন মনে করুন আপনি নোট করেছেন, কিন্তু কোনো কিছুর মিনিংটা বুঝতে পারছেন না। মনে করুন এখানে “সুপারভাইজ লার্নিং“টা আপনি বুঝতে পারছেন না। সেক্ষেত্রে জাস্ট “আস্ক এআই” বাটনে ক্লিক করে জিজ্ঞেস করলেই হবে “What is it?” এবং এআই আপনাকে এক্সপ্লানেশন সহ উত্তর দিয়ে দিবে।

    কুইজ তৈরি করা

    আপনি যদি কোনো ক্লাসমেটের উপর কুইজ দিতে চান, তাহলে ওই নোটের লাস্টে গিয়ে যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে “স্ল্যাশ” বাটনে চাপ দিলে এখানে ড্রপবক্স ওপেন হয়ে যাবে।

    এখানে যদি একটা প্রম্পট দেন, যেমন—”Make 20 quiz questions“, তাহলে এই টপিক এবং এই নোটগুলোর উপর ভিত্তি করে এআই আপনাকে কুইজের জন্য প্রশ্ন বানিয়ে দিবে এবং লাস্টে সেটার উত্তর সহ দিয়ে দিবে।

    হ্যান্ডরাইটেড নোট থেকে টেক্সট এক্সট্র্যাক্ট করা (OCR)

    নোশনের আরেকটি ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে—মনে করুন এই হ্যান্ডনোটটা আপনার কাছে আছে। সো এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিউ পেইজে চলে যাবেন। এখানে আসার পর আমি জাস্ট নোটটার একটা নাম দিয়ে দিলাম এবং ছবিটা এখানে পেস্ট করে দিলাম।

    এখন আমি যদি এখানে “আস্ক এআই” গিয়ে জাস্ট লিখে দেই “Extract all text from this image“, তাহলে এআই কি করবে—এই হ্যান্ডরাইটেড নোটটায় যা যা ছিল সবকিছু কপি করে টেক্সটে কনভার্ট করে দেবে।

    ২. কুইলবট (QuillBot)

    কুইলবট (QuillBot) স্টুডেন্টদের জন্য কেন দরকারি?

    কুইলবট হলো একটি অত্যাধুনিক প্যারাফ্রেজিং টুল যা স্টুডেন্টদের প্লেজারিজম এড়িয়ে লেখাকে দ্রুত নতুন করে লিখতে, গ্রামার ও এআই-জেনারেটেড লেখা ডিটেক্ট করতে, এবং সারসংক্ষেপ (Summarizer) তৈরি করতে সাহায্য করে। এটি রিসার্চ পেপার এবং অ্যাসাইনমেন্টের মান উন্নত করে।

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর মধ্যে নাম্বার ২ যে এআই টুলটা রয়েছে, তার নাম হচ্ছে QuillBot যা প্যারাফ্রেজিং, গ্রামার ও এআই ডিটেকশন এর জন্য অত্যন্ত কার্যকর।

    WuilBolt - স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল
    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর তালিকায় দ্বিতীয় QuillBot

    QuillBot এর মূল বৈশিষ্ট্য

    QuillBot ব্যবহার করার পদ্ধতি: QuillBot ইউজ করার জন্য আমরা quillbot.com এ চলে যাব। এখন আপনি চাইলে ক্রোম এক্সটেনশন হিসেবেও QuillBot ইউজ করতে পারেন, তবে আমি এখানে ম্যানুয়ালি ইউজ করবো। এখানে “Paraphrasing Tool” এ ক্লিক করলে QuillBot ওপেন হয়ে যাবে।

    প্যারাফ্রেজিং: এখন এখানে যদি আমরা একটা লেখা পেস্ট করে প্যারাফ্রেজ করি, তাহলে দেখব—জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে QuillBot নতুন একটি লেখা তৈরি করে দিয়েছে। এখানে যে লাল মার্কগুলো দেখছেন, এগুলো আসলে QuillBot বুঝাচ্ছে যে এই লেখাগুলো আমরা অন্য কোনো ধরনের লেখায় কনভার্ট করতে পারি।

    গ্রামার চেক: সো এখানে “Grammar” যদি আমরা চেক করি এই লেখাটার, তাহলে দেখবো এখানে অল গ্রামার কারেক্ট। সো লেখায় কোনো প্রবলেম নেই।

    এআই ডিটেকশন এবং হিউম্যানাইজেশন

    এআই ডিটেক্টর (AI Detector): এখন এখান থেকে আমরা এআই ডিটেক্টরে গিয়ে চেক করতে পারব যে কোনো লেখা আসলে এআই দিয়ে লিখা হয়েছে কিনা। সো এখানে লেখাটা পেস্ট করে দিলাম।

    এখন আমি “Details” এ ক্লিক করব। আমি লেখাটা ChatGPT দিয়ে লিখিয়েছিলাম, সো এখানে ধরে ফেলার কথা যে এটা ChatGPT দিয়ে লেখা। দেখেন, এটা হচ্ছে ১০০% এআই জেনারেশন। সো বুঝতেই পারছেন যে ChatGPT দিয়ে যেহেতু লিখেছি, সো এটা সেটা ডিটেক্ট করে ফেলেছে।

    হিউম্যানাইজার (Humanizer): এখন আপনি এটা এআই দিয়ে লিখেছেন সেটা যেন কোনো এআই ধরতে না পারে, সেজন্য এই লেখাটাকে যদি “Humanize” করতে চান, তাহলে “Humanizer” এ গিয়ে লেখাটা পেস্ট করে দিলেই QuillBot নতুন একটা হিউম্যানাইজ লেখায় পরিণত করে দিবে। এটাকে এরপর আর কোনো এআই ধরতে পারবে না যে এটা আসলে এআই জেনারেটেড কিনা।

    ওয়ার্ড সাজেশন্স: এখন এখানে যে রেড মার্ক করা ওয়ার্ডগুলো দেখছেন, এগুলোতে ক্লিক করলে দেখবেন QuillBot সাজেস্ট করবে যে আপনি এই ওয়ার্ডগুলোর জায়গায় অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন, যাতে লেখাটা আরো সুন্দর হয়।

    প্লেজারিজম চেকার: এখন আপনি প্লেজারিজম চেকারে গিয়ে দেখতে পারবেন যে আপনার কাছে যেই লেখাটা আছে বা আপনি যেই লেখাটা লিখেছেন সেটা আসলে কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোথাও থেকে নেয়া হয়েছে কিনা। কিন্তু QuillBot এই জিনিসটা ফ্রিতে প্রোভাইড করছে না, সো এটার জন্য আপনাকে QuillBot আপগ্রেড করতে হবে।

    অন্যান্য ফিচার

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর তালিকায় রাখার কারণ আপনি QuillBot Summarizer এর মতনও ইউজ করতে পারবেন। যা আপনার কনটেন্ট বা পেপার বা রিচার্চ সামারাইজ করে দিতে সক্ষম।

    এছাড়া এখান থেকে “Translate” এ গিয়ে আপনি কোনো ল্যাঙ্গুয়েজকে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। তো মনে করুন এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি। এটাকে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাই। এখান থেকে আমি যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা সিলেক্ট করে নিচ্ছি।

    দেখেন বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে। আবার আমি যদি চাই এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজে, ধরুন এখানে আমি আরবি সিলেক্ট করে দেই, তো দেখেন—জাস্ট ১-২ সেকেন্ডের মধ্যেই এটা আরবিতে ট্রান্সলেট করে দিল। আমরা এখান থেকে চাইলে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য যেকোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি।

    ৩. গামা (Gamma): এআই-চালিত প্রেজেন্টেশন তৈরি

    গামা (Gamma) কিভাবে একটি প্রেজেন্টেশন দ্রুত তৈরি করতে পারে?

    গামা (Gamma.app) হলো একটি জেনারেটিভ এআই টুল যা একটি সহজ প্রম্পটের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে প্রেজেন্টেশন এর জন্য সম্পূর্ণ আউটলাইন, কনটেন্ট এবং ডিজাইন থিম তৈরি করে দিতে পারে। এটি স্লাইড তৈরি, ইমেজ এবং টেক্সট পরিবর্তনকে অনেক সহজ করে তোলে।

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর মধ্যে নাম্বার ৩ তে যে এআই টুলটা রয়েছে, তার নাম হচ্ছে Gamma।

    Gamma ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরির স্টেপস

    1. প্রথমে আমরা gamma.app এ চলে যাব এবং এখান থেকে “Generator” এ ক্লিক করবো।
    2. এখানে আমাদের কাছে জানতে চাইছে আমরা আসলে কি করতে চাচ্ছি। সো আমি এখানে নরমালি লিখে দিলাম “I want to make a presentation using AI“।
    3. লেখার পর “Generate” এ ক্লিক করলে দেখবেন আমাদের প্রেজেন্টেশনের জন্য আউটলাইনটা কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে।
    4. এরপর আউটলাইন শেষ হয়ে গেলে এখান থেকে আমরা থিম সিলেক্ট করতে পারবো। সো আমাদের ইচ্ছামত আমাদের পছন্দের থিমটা সিলেক্ট করে নিলাম।
    5. এরপর কনটেন্ট এখানে আমরা যেকোনোটা সিলেক্ট করতে পারি, তবে ডিটেইলসটা প্রেজেন্টেশনের জন্য বেটার।
    6. এখানে ইমেজের জন্য আমরা AI ইমেজেস ইউজ করতে পারি বা ম্যানুয়ালি অন্য কোনো ইমেজ দিতে পারি। সো আমি এখানে AI ইমেজ রেখে দিলাম।
    7. এখন ইমেজ তৈরির জন্য আমরা কোন মডেল ইউজ করবো সেটা আমরা নিজেরাই সিলেক্ট করে দিতে পারবো। তবে এখানে “Advanced” কিংবা “Premium” ইউজ করতে গেলে আমাদের প্রিমিয়াম একাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি বেসিক প্লাস রেখে দিলাম।
    8. এরপর “Generate” এ ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে।

    স্লাইড কাস্টমাইজেশন: এখন এখান থেকে যেই স্লাইডগুলো Gamma তৈরি করে দিয়েছে, সেই স্লাইডের মধ্যে আপনার ইচ্ছামত যেকোনো কিছু আপনি ম্যানুয়ালি কিংবা এআই দ্বারা চেঞ্জ করতে পারবেন।

    সো এখানে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন—ইচ অ্যান্ড এভরিথিং আপনি আপনার ইচ্ছামত এআই দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন।

    ৪. স্কলারএআই (ScholarAI): গভীর রিসার্চ এবং পেপার রাইটিং

    স্কলারএআই (ScholarAI) স্টুডেন্টদের গবেষণায় কিভাবে সাহায্য করে?

    স্কলারএআই হলো একটি রিসার্চ পেপার কেন্দ্রীভূত এআই টুল, যা স্টুডেন্টদের আপলোড করা ডকুমেন্ট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক গবেষণাপত্রের তালিকা তৈরি করে, জটিল পেপারের দ্রুত ব্যাখ্যা প্রদান করে এবং প্রাথমিক রিসার্চ পেপার ড্রাফট তৈরি করতে সহায়তা করে।

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল নাম্বার ৪ এ যে এআই টুলটা রয়েছে, তার নাম হচ্ছে ScholarAI।

    ScholarAI এর মূল ফাংশন

    সোর্স আপলোড ও বিশ্লেষণ: লগইন করে নেওয়ার পর “New” এ ক্লিক করলে আমরা এখানে “Upload Source” অপশন পাবো। এই অপশনে যদি আপনার কোনো রিসার্চ পেপার ডাউনলোড করা থাকে সেটা যেকোনো ফাইল হতে পারে, তাহলে এখানে আপলোড করে সেটার ব্যাপারে রিসার্চ করতে পারেন। আমি একটা নিউটন সম্পর্কিত ডকুমেন্ট খুলে নিলাম।

    রিসার্চ প্ল্যান জেনারেশন: এখন এখানে যদি “Plan” দিয়ে দিই, তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখব যে আমাদের জন্য একটা রিসার্চ পেপারের লিস্ট তৈরি করে দিবে যেটা রিলেটেড টু এই টপিক।

    পেপার বিশ্লেষণ ও ড্রাফটিং

    পেপারের ব্যাখ্যা: এখন মনে করুন আমার একটা পেপারের উপর এক্সপ্লানেশন দরকার। সো এখানে আমি জাস্ট প্রম্পট দিয়ে দিলাম—”Can you explain the fifth paper?” এখানে প্রম্পটটা দিয়ে দেয়ার পরে সে কি করবে—৫ নাম্বারের যে রিসার্চ পেপারটা আছে সেটা ভিজিট করে সেটার সম্বন্ধে একটা ডিটেইল ভার্সনে এক্সপ্লানেশন দিবে।

    এর জন্য আমার ম্যানুয়ালি গিয়ে রিসার্চ পেপারটা পড়ে তারপর এটার এক্সপ্লানেশন জানার দরকার হচ্ছে না। এখন আপনারা চাইলে এখান থেকে যেকোনো রিসার্চ পেপারের সামারি জেনারেট করে নিতে পারেন।

    রিসার্চ পেপার তৈরি: এখন মনে করুন আপনি একটা পেপার লিখতে যাচ্ছেন। সো সেটার জন্য জাস্ট প্রম্পট দিয়ে দেন। এখন সে জানতে চাইবে যে আপনি আসলে কোন বিষয়ের উপর পেপারটা লিখতে চাচ্ছেন।

    সো আমি এখানে আমার টপিকটা বলে দিলাম—”Neural Network এর উপর আমি পেপারটা লিখতে চাচ্ছি“। সো সে এখন এই বিষয়ে একটা প্ল্যান ক্রিয়েট করলো। তো আমি যদি তাকে বলি “Write it“, তাহলে সে কিছু সময় নিয়ে আমার জন্য একটা বেসিক রিসার্চ পেপার লিখে দিবে।

    যেটা আপনারা সরাসরি ইউজ করতে পারবেন না, কিন্তু আপনারা এটাকে মডিফাই করে আরো ডিপে গিয়ে রিসার্চ করে তারপর সেটাকে অবশ্যই ইউজ করতে পারবেন। সো দেখেন, সে রিসার্চ পেপার একটা রেডি করে দিয়েছে আমাকে। এমনকি ওই পেপারের উপর যে রেফারেন্সগুলো আছে সেগুলো পর্যন্ত একে একে দিয়ে দিয়েছে।

    ৫. চ্যাটজিপিটি (ChatGPT): প্রম্পটমেকার ও দৈনন্দিন ব্যবহার

    চ্যাটজিপিটি (ChatGPT) স্টুডেন্টদের জন্য একটি জেনারেটিভ এআই হিসেবে কতটা কার্যকর?

    চ্যাটজিপিটি হলো সবচেয়ে পরিচিত এবং বহুমুখী জেনারেটিভ এআই, যা স্টুডেন্টদের এস্যে রাইটিং, প্রোগ্রামিং, রিসার্চ, কমিউনিকেশন এবং সৃজনশীল (ক্রিয়েটিভিটি) কাজে সহায়তা করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলির মধ্যে একটি হলো কার্যকর প্রম্পটমেকার হিসেবে কাজ করা।

    স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল নাম্বার ৫ এ যে এআই টুলটা রয়েছে, তার নাম হচ্ছে ChatGPT।

    আপনারা সবাই হয়তো ChatGPT এর সাথে পরিচিত। ChatGPT আপনারা আপনাদের ডেইলি লাইফে খুব ইফেক্টিভলি ইউজ করতে পারেন। চলুন জেনে নিই- ChatGPT 5 কি এবং কিভাবে ব্যবহার করবেন;

    ChatGPT-এর কার্যকর ব্যবহার

    • একাডেমিক সহায়তা: এস্যে রাইটিং, রিসার্চ, প্রোগ্রামিং।
    • অন্যান্য সহায়তা: কমিউনিকেশন, বিজনেস, ক্রিয়েটিভিটি—সকল ক্ষেত্রে ইউজ করতে পারেন।

    প্রম্পটমেকার হিসেবে ChatGPT

    • তবে ChatGPT এর আরেকটা ইম্পরট্যান্ট ইউজ হচ্ছে প্রম্পটমেকার।
    • আমরা সবাই প্রম্পট জেনারেট করতে পারিনা। আমাদের যদি কোনো একটা টাস্ক এআইকে দিয়ে করাতেও হয়, সেজন্য আমাদের প্রম্পট লিখতে হবে।
    • সো আমরা যদি প্রম্পট লিখতে না পারি, সেক্ষেত্রে আমরা জাস্ট ChatGPT কে গিয়ে বলে দিব যে আমাদের জন্য এই বিষয়ে একটা প্রম্পট জেনারেট করে দাও।
    • তাহলে সে সেটা তৈরি করে দিয়ে দিবে।

    এছাড়াও চ্যাট জিপিটি ৫ ইউজ করার পদ্ধতি আয়ত্ব করতে পারলে আপনার পড়াশোনো এক অন্য লেভেলে চলে যাবে। চেষ্টা করুন এআই ব্যবহার করে নিজের কাজের গতিকে বহুগুণ বাড়িয়ে নিতে।

    আপনাদের যদি স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল এর মধ্যে কোনো এআই টুলের উপর ডিটেইল ভিডিও লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।

    ৩. FAQ সেকশন

    ১. Notion AI ব্যবহার করে কিভাবে প্লেজারিজম এড়ানো সম্ভব?

    নোশন এআই সরাসরি প্লেজারিজম চেকার নয়, তবে এটি দিয়ে নোটের গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা “সুপারভাইজড লার্নিং” এর মতো জটিল বিষয়গুলোর দ্রুত ব্যাখ্যা নিয়ে নিজের মতো করে লিখে গবেষণাপত্রের মান নিশ্চিত করা যায়।

    ২. QuillBot এর “Humanizer” টুল কি এআই ডিটেকশনকে পুরোপুরি বাইপাস করতে পারে?

    QuillBot এর Humanizer টুল এআই-জেনারেটেড টেক্সটকে মানুষের লেখার মতো করে কাঠামোবদ্ধ করে, যার ফলে আধুনিক এআই ডিটেক্টরগুলোর পক্ষে লেখাটি এআই জেনারেটেড কিনা, তা ১০০% নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

    ৩. Gamma-তে প্রেজেন্টেশন তৈরির সময় কি কোনো প্রিমিয়াম মডেল ব্যবহার করা দরকার?

    Gamma-তে বেসিক প্লাস মডেল ব্যবহার করেই দ্রুত ও কার্যকর প্রেজেন্টেশন তৈরি করা সম্ভব। তবে “Advanced” কিংবা “Premium” মডেলে আরও উন্নত মানের ছবি ও কন্টেন্ট জেনারেশন অপশন পাওয়া যায়, যা প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায়।

    ৪. ScholarAI ব্যবহার করে রিসার্চ পেপারের কোন অংশগুলো জানা যায়?

    ScholarAI ব্যবহার করে যেকোনো আপলোড করা ডকুমেন্টের উপর ভিত্তি করে সম্পর্কিত রিসার্চ পেপারের লিস্ট পাওয়া যায়, সেই পেপারগুলোর এক্সপ্লানেশন বা সামারি জেনারেট করা যায় এবং Neural Network এর মতো টপিকের উপর প্রাথমিক ড্রাফট তৈরি করা সম্ভব।

    ৫. স্টুডেন্টদের জন্য ChatGPT-এর সবচেয়ে কার্যকরী ব্যবহার কী?

    স্টুডেন্টদের জন্য ChatGPT-এর সবচেয়ে কার্যকরী ব্যবহার হলো জটিল টাস্কের জন্য সুনির্দিষ্ট এবং কার্যকরী “প্রম্পট জেনারেট” করা, যা অন্যান্য এআই টুল বা চ্যাটজিপিটিকেই আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করে।

    আশা করছি স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল তালিকা আপনাদের ভালো লেগেছে। এই সংক্রান্ত প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন।

    Table of Contents

    • স্টুডেন্টদের জন্য সেরা ৫টি AI টুল
    • ১. নোশন (Notion AI)
      • নোশন এআই ব্যবহার করার পদ্ধতি
      • নোশন এআই-এর মূল ব্যবহার
      • নোশন এআই: দ্রুত ব্যাখ্যা ও কুইজ জেনারেশন
        • সংজ্ঞা/ধারণা বোঝা
        • কুইজ তৈরি করা
        • হ্যান্ডরাইটেড নোট থেকে টেক্সট এক্সট্র্যাক্ট করা (OCR)
    • ২. কুইলবট (QuillBot)
      • QuillBot এর মূল বৈশিষ্ট্য
      • এআই ডিটেকশন এবং হিউম্যানাইজেশন
      • অন্যান্য ফিচার
    • ৩. গামা (Gamma): এআই-চালিত প্রেজেন্টেশন তৈরি
      • Gamma ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরির স্টেপস
    • ৪. স্কলারএআই (ScholarAI): গভীর রিসার্চ এবং পেপার রাইটিং
      • ScholarAI এর মূল ফাংশন
      • পেপার বিশ্লেষণ ও ড্রাফটিং
    • ৫. চ্যাটজিপিটি (ChatGPT): প্রম্পটমেকার ও দৈনন্দিন ব্যবহার
      • ChatGPT-এর কার্যকর ব্যবহার
      • প্রম্পটমেকার হিসেবে ChatGPT
    • ৩. FAQ সেকশন

    AI Tech New AI
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleএআই দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করে আয় করার আলটিমেট গাইড
    Next Article গুগলের নতুন চমক: ন্যানো ব্যানানা এআই – Google Nano Banana AI
    NiceTrix (Admin)
    • Website
    • Facebook
    • X (Twitter)
    • Pinterest
    • Instagram
    • Tumblr
    • BlogLovin
    • LinkedIn

    I am an education administrator and digital entrepreneur with 12+ years of experience in school management, IT, and digital services. I have founded SoftDows and BidyaShikhi, working on impactful web projects to empower education, technology, and business communities.

    Related Posts

    AI Tech

    গুগল এআই স্টুডিও (Google AI Studio): সকল এআই মডেল একসাথে ব্যবহারের সুযোগ

    September 14, 2025
    AI Tech

    গুগল এর বিশ্ব কাঁপানো এআই – Google I/O 2025

    September 13, 2025
    Lifestyle Hacks

    এআই জেনারেলিস্ট হওয়ার বিস্তারিত গাইড লাইন – 4 Effective Roadmap to become an AI Generalist

    September 13, 2025
    Add A Comment

    Leave a ReplyCancel reply

    Demo
    Top Posts

    ডিজিটাল অ্যামনেশিয়া – প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফল!

    August 27, 20254,611 Views

    গুগল এআই স্টুডিও (Google AI Studio): সকল এআই মডেল একসাথে ব্যবহারের সুযোগ

    September 14, 2025142 Views

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 202592 Views
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Latest Reviews

    Subscribe to Updates

    Get the latest tech news from FooBar about tech, design and biz.

    Demo
    Most Popular

    ডিজিটাল অ্যামনেশিয়া – প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফল!

    August 27, 20254,611 Views

    গুগল এআই স্টুডিও (Google AI Studio): সকল এআই মডেল একসাথে ব্যবহারের সুযোগ

    September 14, 2025142 Views

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 202592 Views
    Our Picks

    দালাল ছাড়া আয়ারল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম

    October 20, 2025

    ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সর্বশেষ তথ্য

    October 19, 2025

    বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিসা নিয়ে ইউরোপ প্রবেশের পূর্ণাঙ্গ গাইড লাইন

    October 17, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    NiceTrix
    Facebook X (Twitter) Instagram Pinterest YouTube LinkedIn WhatsApp TikTok Telegram Threads
    • Home
    • Contact Us
    • Our Authors
    © 2026 Copyright @ NiceTrix. Designed by SoftDows

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.